1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

রাষ্ট্রসংস্কার হোক আল্লাহর হুকুমের ভিত্তিতে -নিজাম উদ্দিন

  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে বরিশালে সুধী সমাবেশ করেছে হেযবুত তওহীদ। শনিবার (২৫ অক্টোবর) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সুধী সমাবেশে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা”-র প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি।

সভায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মো. নিজাম উদ্দীন।

তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রকাঠামোর ধারণা তুলে ধরেন। নিজাম উদ্দিন বলেন, “স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে, অসংখ্য নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। এর মূল কারণ- মানবরচিত জীবনব্যবস্থার ব্যর্থতা। এই ব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দলের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

তিনি বলেন, শান্তির জন্য অবশ্যই আল্লাহর দেয়া তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে। এর রূপরেখা কী হবে তা হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম পুস্তক আকারে তুলে ধরেছেন। তিনি আরও বলেন,“ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ার সাথে ইসলামের বিরোধ নাই। ইসলামেও মুসল্লিদের অসন্তুষ্টি নিয়ে কেউ ইমামতি করতে পারে না। ইমামকে অবশ্যই মুসল্লিদের সমর্থিত হতে হবে। কিন্তু সমস্যাটা হলো প্রচলিত সিস্টেমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে নিজেরা আইন রচনা করেন। এই জায়গায় মানুষ হয়ে যায় বিধানদাতা। আমাদের কথা হচ্ছে, বিধানদাতা বা ইলাহ একমাত্র আল্লাহ। যে বিষয়ে আল্লাহর কোনো হুকুম আছে, বিধান আছে, সেখানে অন্য কেউ বিধান রচনা করতে পারবে না। এটাই আল্লাহর সার্বভৌমত্ব বা তওহীদ।

আমাদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় সকল বিষয়ে ন্যায়-অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর বিধান। সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি মো. লোকমান হোসেন এবং সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, বরিশাল মহানগর সভাপতি নূর মোহাম্মদ আরিফ প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন—বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, এপিপি এডভোকেট মনিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল বুরো প্রধান সাংবাদিক মুরাদ হোসেন, কর্নকাঠী কলেজের সিনিয়র প্রভাষক শমিত রায়হান, এডভোকেট রাসেল জোমাদ্দার, এডভোকেট মোঃ দুলাল হোসেন, শিক্ষক মো. মোকলেসুর রহমান; চ্যানেল 9 এর সাংবাদিক সুকান্ত অপি , বাংলার কাগজ বরিশাল প্রতিনিধি, রবিউল ইসলাম, বরিশাল নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হোসেন, সহ বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনেরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ