1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও শৃঙ্খলা গড়ে ওঠে- বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান

  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২১৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুক্রবার (১৮ অক্টোবর) বরিশালে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে যেমন ভূমিকা রাখে, তেমনি তাদের আত্মবিশ্বাসও বাড়ায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বরিশাল অঞ্চলের পরিচালক ওমর ফারুক, শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলার মাধ্যমেই গড়ে ওঠে সুস্থ, দেশপ্রেমিক ও নৈতিকতাবোধসম্পন্ন নাগরিক। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ