1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কোতোয়ালী পুলিশের তৎপরতায় কানাডিয়ান নাগরিক ফিরে পেলেন হারানো পাসপোর্ট ও ভিসা!

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০৬ 0 সংবাদ টি পড়েছেন

পুলিশের তৎপরতায় কানাডিয়ান নাগরিক ফিরে পেলেন হারানো পাসপোর্ট ও ভিসা!

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর ফলপট্রি এলাকায় কানাডিয়ান দুই নাগরিকের পাসপোর্ট, ভিসা ও মোবাইল চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে চোরচক্রের সদস্যদের আটক এবং চুরি যাওয়া পাসপোর্ট-ভিসা উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তবে চুরি যাওয়া আইফোন উদ্ধারে অভিযান এখনও চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কানাডিয়ান নাগরিক কিম্বারলি জিন ও’শ্যগনেসি (Kimberley Jean O’Shaughnessy) বরিশাল নগরীর ফলপট্রি এলাকায় অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় চোরচক্র তার পেছনের ব্যাগ থেকে মোবাইল ফোন (আইফোন), পাসপোর্ট ও ভিসা চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর তাঁর সঙ্গে থাকা স্থানীয় দোভাষী রাসেদুল হাসান খান বিষয়টি বরিশাল কোতয়ালী মডেল থানায় জানান। পরবর্তীতে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৪১, তারিখ-১৪/১০/২০২৫) করা হয়।

জিডি প্রাপ্তির পরপরই এএসআই সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম দ্রুত অভিযান পরিচালনা করে। টানা অনুসন্ধান ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চোরচক্রের সদস্যদের শনাক্ত ও আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া পাসপোর্ট ও ভিসা উদ্ধার সম্ভব হয়।

উদ্ধারকৃত পাসপোর্ট ও ভিসা আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী কিম্বারলি জিন ও’শ্যগনেসির হাতে তুলে দেন অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন তদন্তকারী কর্মকর্তা এএসআই সাইদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

ওসি মো. মিজানুর রহমান বলেন, “ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। বিদেশি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবসময় সতর্ক ও দায়িত্বশীল। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের টিম চোরচক্র শনাক্ত ও উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। চুরি যাওয়া আইফোন উদ্ধারের অভিযানও অব্যাহত রয়েছে।”
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসময় ভুক্তভোগী কানাডিয়ান নাগরিক কিম্বারলি জিন ও’শ্যগনেসি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সত্যিই অভিভূত! আমার পাসপোর্ট ও ভিসা ফিরে পাবো—এটা কল্পনাও করিনি। বরিশাল পুলিশের দ্রুত পদক্ষেপ, পেশাদারিত্ব ও আন্তরিকতায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে এএসআই সাইদুল ইসলাম ও তাঁর টিম যে পরিশ্রম করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

এদিকে বিদেশি নাগরিকের পাসপোর্ট-ভিসা চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে শুরুতে কিছুটা উদ্বেগের সৃষ্টি হলেও পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সফল অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ