1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বিআরটিএ বরিশালের কর্মকর্তা সৌরভের বিরুদ্ধে অপ-প্রচার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪১৫ 0 সংবাদ টি পড়েছেন

*প্রকাশিত সংবাদের প্রতিবাদ *
১২ই অক্টোবর জাতীয় দৈনিক আমার দেশ ও বরিশালের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ১১ বছরে অর্ধশত কোটি টাকার মালিক বরিশালের বিআরটিএ সৌরভ শিরোনামটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
সংবাদের উল্লেখ করা হয়, আত্মীয়স্বজনসহ নামে-বেনামে ১০টি বাস, প্রাইভেট কার, সিএনজি, জমিসহ অর্ধশত কোটি টাকার সম্পদ ও গাড়ি রেজিস্ট্রেশন ও চার বছর আগে ‘হাওলাদার পরিবহন’-এর ব্যানার (রুট) , দামি প্রাইভেট কার, পাজেরো গাড়ি, ফরিদপুর-ভাঙ্গা খুলনা-গোপালগঞ্জ রুটে ১০টি বাস,সিএনজি, আটোরিক্সাসহ নিউজে যেসব তথ্য রয়েছে তা সঠিক নয়।

মূলত আমার বাবার নামে একটি বাস ও একটি প্রাইভেটকার রয়েছে। বাসটি ফরিদপুরে লোকাল রুটে চলাচল করে এবং প্রাইভেট কারটি ফরিদপুর রেন্ট-এ কার এ চলাচল করে। এছাড়া আমাদের পরিবারের বা আমার কোন কোটি টাকার সম্পদ নাই।
আমার নিজের কোন প্রাইভেট কার নাই। যে পাজারো গাড়ির কথা সংবাদে উল্লেখ করা হয়েছে সেটা অফিসের সরকারি গাড়ি আমার ব্যাক্তিগত গাড়ি নই।

আমার বাবা যুগ যুগ ধরে এই গাড়ির ব্যবসা করেন। আমি কোনো আওয়ামী লীগ এমপি বা কোনো নেতার সুপারিশে চাকুরি পাই নাই। সে রকম কেউ ডকুমেন্টস জনগনের সামনে দেখাতে পারবে না। আমার ভগ্নিপতি নারায়নগন্জ একটি সুনামধন্য সিমেন্ট কোম্পানিতে ইন্জিনিয়ার হিসাবে কর্মরত রয়েছেন। সুতরাং আমার ভগ্নিপতির কোন উপায় নাই আমার নিজ এলাকার সিএনজি অটোরিক্সা ব্যাবসা দেখাশোনা করবে। সংবাদের এই অংশটুকু বানোয়াট ও ভিত্তিহীন।

কিছু কু-চক্রিমহল আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের ভূল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। সংবাদে যা লেখা হয়েছে তা ভিত্তিহীন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বিরুদ্ধে যা লেখা হয়েছে বা শশুড়বাড়ি ও আমার সব সম্পত্তি মিলিয়েও ২কোটি টাকা হবে না।

আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক
সৌরভ কুমার সাহা
মোটরযান পরিদর্শক বরিশাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ