1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশাল সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক হলেন নুরুল আমিন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৩৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কেন্দ্রীয় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নতুনভাবে গঠিত বরিশাল সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব নুরুল আমিনকে, সদস্য সচিব করা হয়েছে সাইফুল ইসলাম আব্বাসকে, এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম রাড়ি।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সদর উপজেলা যেহেতু বরিশাল বিভাগের সদর দপ্তরে অবস্থিত, তাই উপজেলা বিএনপির সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা এখন সময়ের দাবি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি এক মাসের মধ্যে সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে যোগ্য, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে পূর্ণ আহ্বায়ক কমিটি গঠন করবে। পাশাপাশি দ্রুততম সময়ে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি গঠনের মাধ্যমে বরিশাল সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে দলের কর্মসূচিগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ