1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশাল জেলায় ট্যালেন্টপুলে তিনটি বৃত্তিই দারুল আববার মডেল কামিল মাদ্রাসায় !

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশালে জেলার মধ্যে একটিমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ট্যালেন্টপুলে তিনটি বৃত্তি অর্জন করে রেকর্ড গড়েছে। চলতি বছরের এসএসসি (দাখিল/ সমমান) পরীক্ষায় এ সাফল্য অর্জিত হয়েছে রুপাতলীস্থ দারুল আবরার মডেল কামিল মাদ্রাসায়।

জানা গেছে, চলতি বছর এসএসসি (দাখিল-সমমান) পরীক্ষায় মাদরাসাটি থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ফলাফলে ২৩ জন জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে তিনজন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। তারা হলো- জুবায়ের আদনান তামিম, তামিম হাসান ও মোঃ জাবের হোসেন। প্রত্যেকেই মাদ্রাসাটিতে অধ্যায়ণরত ছিল।

এছাড়া বরিশাল জেলার সব দাখিল মাদ্রাসার মধ্যে তিনটি বৃত্তিই পেয়েছে এই মাদ্রাসার ৩ শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের ফলাফল ও জেলার মধ্যে রেকর্ড গড়ায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিব জানিয়েছেন, আমাদের সব শিক্ষকরা পাঠদানের বিষয়ে অত্যন্ত দুরদর্শী। তারা শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে সর্বদা সচেতন রয়েছে।

যার দরুন, প্রতিবছর ফলাফলে সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া অভিভাবকদের সহযোগীতাও রয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলে এ ধারা অব্যাহত রাখতে প্রতিটি শিক্ষক নিরলস কাজ যাবেন বলেও জানান তিনি। এসময় তিনি সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ