1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

শেবাচিমে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

” আমার ছেলেটা ওদের চোখের সামনেই মারা গেল। আমি পিতা হয়েও তাকে রক্ষা করতে পারিনি। শুধু মাত্র ভর্তির কাগজ না থাকায় কর্তব্যরত ডাক্তার – নার্সরা আমার ৩ দিন বয়সী বাচ্চাটার চিকিৎসা করলো না।আমি এই ঘটনার বিচার দাবী করছি”।

কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৬ মাইল নিবাসী পার্থ সারথীর পুত্র এবং হানিফ পরিবহনে কর্মরত পরিবহন শ্রমিক সত্যজীত দাস চয়ন। সুত্র অনুযায়ী, দুবছরের দাম্পত্য জীবনে গত ৮ ই সেপ্টেম্বর গভীর রাতে শেরেবাংলায় সিজারের মাধ্যমে কন্যা শিশু জন্ম নেয় সত্যজীত-বিথী রানি দম্পত্তির। ভূমিষ্ঠ হওয়ার তিন দিন পর গতকাল দুপুরে নবজাতক অসুস্থ হয়ে পরলে বাবা সত্যজীত নবজাতক বিভাগের এবং স্বজনরা স্কানু ওয়ার্ডে নিয়ে আসেন।

তবে,রেফার্ড করার প্রয়োজনীয় কাগজ্ না থাকায় শিশুটির চিকিৎসা করতে অস্বীকার করে সংশ্লিষ্ট ডাক্তার-নার্সরা। একপর্যায়ে বাচ্চার শরীর নীল রঙ ধারন করলে নার্সদের কাছে গিয়ে অনুনয়-বিনয় করায় তারা বাবুকে নিয়ে ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার বাচচাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরবর্তীতে ক্ষোভে ফেটে পরে স্বজনরা। তারা তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ডাক্তার -নার্সদের বিচার দাবী করেন। নিহত শিশুটির পিতা সত্যজিত আরও জানান,আমি তাদের করজোড়ে অনুরোধ করেছি আগে বাচ্চাটির চিকিৎসা করুন। আমি ভর্তির কাগজ এনে দিচ্ছি। কিন্তু, তারা আমার কোন অনুরোধে কর্নপাত করেনি।যার ফলশ্রুতিতে চোখের সামনে আমার বাচ্চাটি মারা গেল।

এ বিষয়ে জানতে চাইলে শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার মশিউর মুনিম বলেন,বিষয়টি আমি অবগত নই। যদি ভুক্তভোগীদের৷ লিখিত অভিযোগ পাই,তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ