1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী/ বরিশাল জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল এক আনন্দ মিছিল করেছে বরিশাল জেলা ছাত্রদল।

আজ সোমবার (১সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর ইউনিভার্সিটি অব গ্লোভাল ভিলেজের সম্মুখ থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়। এসময় বর্ণাঢ্য মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের (সিটি কর্পোরেশন) সম্মুখে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে যোগ দেয়। বরিশাল বিএনপি’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এ্যাড. জয়নাল আবেদিন।

এদিকে র‍্যালীর অগ্রভাগে ছাত্রদল নেতা আসিফ আল মামুনের নেতৃত্বে শত শত নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপি’র জন্মদিন’ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠিত র‍্যালীতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ, ক্রিড়া সম্পাদক সাকিল আহমেদ হিমেল, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক তাজ ইসলাম, জেলা ছাত্রদল নেতা আশিক মাহমুদ, অনিক দেবনাথ, কাওসার বালী, অমি, অনন্যা কবির, রিয়াজ হোসেন তাসিন, স্বর্ণা, খোকা, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক রাহাত ও যুগ্ন আহবায়ক মারুফ, ছাত্রদল নেতা রেজভী, চরমোনাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান রিফাত, জাগুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মিঠু, চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রদল নেতা আতিক, কাওসার, বাবুগঞ্জে উপজেল ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফেরদৌস, মুলাদী উপজেলা ছাত্রদল নেতা আকিব শিবলু, হিজলা উপজেলা ছাত্রদল নেতা ইসমাইল মোল্লা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ