1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

৫০ হাজার কদমের সাহসী অভিযাত্রায় বরিশাল মুক্ত ‘রোভার স্কাউট গ্রুপ’

  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৯০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

গত ১ আগস্ট শুক্রবার বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উপলক্ষে বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে “হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ ও বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ এর একঝাঁক প্রাণবন্ত তরুণ রোভার বরিশাল থেকে গৌরনদী পর্যন্ত ৫০ হাজার কদম (৪০ কিলোমিটার) রাস্তা পায়ে হেঁটে হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ করেছে।

বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে অংশ নিয়েছেন রোভার মেহেদী হাসান,রোভার পার্থ বাড়ৈ,রোভার মাসুদ রানা, রোভার কাজী তাসিন, রোভার আশরাফ। ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে অংশ নিয়েছেন রোভার রবিন মৃধা, রোভার তাসফিক, রোভার জহিরুল ইসলাম, রোভার শাহাদাত সরদার। বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে অংশ নিয়েছেন রোভার জাবের ও রোভার জাহিদুল ইসলাম। এছাড়াও ব্যক্তিগত আগ্রহ ও উদ্যোগে অংশ নিয়েছেন রোভার আল আমিন হাওলাদার ও রোভার খালিদ হাসান।

হাইকিং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরিশাল জেলা রোভারের ডিআরএসএল ও বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর গ্রুপ সম্পাদক প্রকৌশলী পবিত্র কুমার হালদার এএলটি । রোভারদের এই অদম্য উদ্যোগ ও সাহসী অভিযাত্রায় শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন বরিশাল জেলা রোভারের সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ এএলটি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ