1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পুনঃনিরীক্ষনে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বেড়েছে আরও একটি জিপিএ-৫

  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬৩ 0 সংবাদ টি পড়েছেন

পাশের হার ৯২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের প্রকাশিত ফলাফলে বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আরও একটি জিপিএ-৫ বেড়েছে। এর আগে গত ১০ জুলাই ফলাফলে বিভাগের বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে বিদ্যালয়টি। আবার পুন:নিরীক্ষনেও চমক দেখিয়েছে বিদ্যালয়ের আরও এক শিক্ষার্থী। সব মিলিয়ে এ বিদ্যালয়ে পাশে হার এসেছে ৯২ শতাংশ। এর মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে ১৩ শিক্ষার্থী। এবারে পুন:নিরীক্ষনেও একটিসহ সবমিলিয়ে জিপিএ-৫ এসেছে ১৪ শিক্ষার্থী। এছাড়া এ গ্রেড পেয়েছে ১০০ শিক্ষার্থী।

ফলাফলে সাফল্য অর্জন করায় এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন জানান, আমাদের সব শিক্ষকরা পাঠদানের বিষয়ে অত্যন্ত দুরদর্শী। তারা শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে সর্বদা সচেতন রয়েছে। যার দরুন, প্রতিবছর ফলাফলে সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া অভিভাবকদের সহযোগীতাও রয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলে এ ধারা অব্যাহত রাখতে প্রতিটি শিক্ষক নিরলস কাজ যাবেন বলেও জানান তিনি। এসময় তিনি সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, পুন:নিরীক্ষনে বরিশাল শিক্ষা বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে ফেল থেকে পাস করেছে ২৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বছর ১৩ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩৮ হাজার ৪৩৭টি আবেদন করেছিল।

এবারে বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ