1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল/ সংস্কার করতে গিয়ে ভেঙ্গে পড়েছে ফলস সিলিং, রোগী সুরক্ষিত !

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৮৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল চাঁদমারীতে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে একটি কেবিন অবকাঠামোগত সংস্কার করতে গিয়ে ফলস সিলিং ভেঙ্গে পড়েছে। এ সময় উপরে থাকা হাসপাতালের মেনটেনেন্স ইঞ্জিনিয়ার আঃ সালাম মৃধা পড়ে গিয়ে আহত হন। তাছাড়া কেবিনে থাকা রোগীও ব্যাথা পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১২ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে।

রোগীর স্বজনরা জানান, আমরা রিলিজ হয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। রোগিও সোফায় বসা ছিল। হঠাৎ উপর থেকে সিলিং ভেঙ্গে গায়ে পড়ে। এতে রোগী ব্যাথা পেয়েছে। তাছাড়া মানসিকভাবেও তীব্র ভয় পেয়েছি।

হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ আলতাফ উদ্দিন আহমেদ বলেন, একটি কেবিনের ফলস সিলিং ভেঙ্গে পড়ে রোগী ব্যাথা পাওয়ার সংবাদ শুনে আমি ছুটে গিয়ে রোগীর নিকট জানতে পাই তিনি তেমন কোন আঘাত পাননি। তবে কোন বড় ধরনের ঘটনা ঘটতে পারত বলে তিনি আতঙ্কিত বোধ করছেন। আমি অতিরিক্ত সাবধানতা হেতু রোগীকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাই এবং তাৎক্ষনিক ব্রেনের সিটি স্ক্যান করার ব্যবস্থা নেই। আলহামদুলিল্লাহ সিটি স্কান রিপোর্ট স্বাভাবিক পাওয়া যায়। রোগী সম্পূর্ণ সুরক্ষিত আছে। কনসালটেন্ট মহোদয় রোগী প্রাথমিক কিছু ব্যবস্থাপত্র দেন। তবে আমাদের দায়িত্বরত ইঞ্জিনিয়ার আঃ সালাম বেশ গুরুতন আঘাতপ্রাপ্ত হয়েছেন।

তবুও আমরা এ বিষয়ে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছি এবং সালামকে তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত ডিউিট থেকে বিরত রাখা হয়েছে। তাদের তদন্তে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উঠে আসবে বলে আমার বিশ্বাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ