1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪০৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ”জেলা শ্রেষ্ঠ যুব সংগঠক” হিসেবে সম্মাননা পেয়েছেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান। ২০১৬ সালে প্রতিষ্ঠিত ইয়ুথনেট গ্লোবাল প্রতিষ্ঠার শুরু থেকেই যুবদের নিয়ে সমাজ বদলের স্বপ্ন লালন করে আসছেন আরিফুর রহমান। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ৫০টি জেলা ও বিশ্বের ১১টি দেশে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, সবুজ দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান বিষয়ে নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বে মানতা সম্প্রদায়ের ১৭৮টি পরিবারকে সহায়তা প্রদানসহ নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় আমফান ও কোভিড-১৯ সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। ২০২৪ সালে ইয়ুথনেট গ্লোবাল বিশ্বের সেরা পাঁচ যুব সংগঠনের একটি হিসেবে ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট-এর স্বীকৃতি অর্জন করে, যা বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক গৌরবময় অর্জন। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আরিফুর রহমান বলেন, “আমি বিশ্বাস করি তরুণরাই পারে সমাজ বদলাতে। আমাদের শক্তি, সাহস আর সচেতনতাই পারে পৃথিবীকে বাঁচাতে। তাই আমি কাজ করে যাচ্ছি, যেন আরো হাজারো তরুণ সমাজ পরিবর্তনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন, ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ প্রায় তিন শতাধিক যুব-যুবতী অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ