1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের প্রতিভা দিয়ে এগিয়ে যাচ্ছে – বরিশাল রেঞ্জ ডিআইজি

  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৬৬ 0 সংবাদ টি পড়েছেন

 

মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের প্রতিভা দিয়ে এগিয়ে যাচ্ছে – বরিশাল রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক

আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই, এজন্য মাদ্রাসা শিক্ষার্থীরাও অনন্য ভুমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মনজুর মোরশেদ আলম। আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০ টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে দারুল আবরার মডেল কামিলা মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। এসময় রেঞ্জ ডিআইজি বলেন, ইসলামের সঠিক শিক্ষায় আগে শিক্ষিত হতে হবে। কোনকিছু সঠিক না জেনে মন্তব্য করা যাবে না। ইসলামের চেতনাকে লালন করতে হবে। ধর্মীয় শিক্ষায় সঠিকভাবে শিক্ষাগ্রহণের মধ্য দিয়ে দেশকে আলোকিত করছে মাদ্রাসা শিক্ষার্থীরা। তারা কখনোই পিছিয়ে নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরাও তাদের প্রতিভা বিকশিতের মাধ্যমে দেশকে বহি:বিশ্বের মাঝেও সমাদৃত করছে।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরাও জানেন কোনটি রাজনীতি ও দেশের জন্য মঙ্গলজনক। যার উদাহরণ ৩৬ জুলাই আন্দোলন ও ৫ আগস্ট। লাখ লাখ শিক্ষার্থীদের রাজপথে উচ্ছ্বাস দেখেছি। দেশকে এগিয়ে নিতে মাদ্রাসা শিক্ষার্থীরাও অন্যন্য ভুমিকা পালন করছে।
ডিআইজি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সকলের মধ্যে প্রকৃত দেশপ্রেম থাকতে হবে। সামান্য কিছুসংখ্যক পুলিশ অন্যায় ও অপকর্মে জড়িত ছিল। তাদের বিচার শীগ্রই সরাসরি দেখানো হবে। আমরা সকলে মিলে চাই, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে। আগামীর বাংলাদেশ হবে শান্তির দেশ। এজন্য বাংলাদেশ পুলিশ নিরলস কাজ করছে। এসময় তিনি দেশজুড়ে গণঅভ্যুথানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে মাদ্রাসাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দারুল আবরার মডেল কামিল মাদ্রাসার সভাপতি কেএম শাহআলম আনসারির সভাপতিত্বে ও অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিবের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবিব, অতিরিক্ত ডিআইজি ( আরআরএফ) মোহাম্মদ আব্দুস সালাম রিমন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মির্জা মো: নুরুর রহমান বেগ।
উল্লেখ্য, এসএসসি (দাখিল-সমমান) পরীক্ষায় মাদ্রাসাটি থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ফলাফলে ২৩ জন জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ