1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বাকেরগঞ্জে চোর ধরিয়ে দেয়ায় এক পরিবারকে হয়রানীর অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩০৪ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চোর ধরিয়ে দেয়ায় এক অসহায় পরিবারকে মারধর ও হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রভাবশালী মহলের হুমকিতে এলাকায় প্রবেশ করতে পারছে না ভুক্তভোগীরা বলে অভিযোগে জানিয়েছেন তারা। উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা হলেন- ঐ এলাকার ফারুক মৃধা ৪৫) তার দুই ছেলে নয়ন (২৬) ও শাওন (২৪)। হয়রানীর ঘটনায় ভুক্তভোগীরা ভয়ে থানায় যেতে না পেরে আদালতে মামলার প্রস্ততি গ্রহণ করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ফারুক মৃধা অভিযোগে জানান, বিভিন্ন সময়ে এলাকার একেকজনের খামার থেকে হাস মুরগি ও বসতঘর থেকে মোবাইল, নগদ টাকা চুরির ঘটনা ঘটছিল। আমাদের বাড়ি থেকেও ধান চুরির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় আমার ছেলেরাসহ স্থানীয়রা এলাকাজুড়ে কড়া পাহারা দেয়। এরই প্রেক্ষিতে চুরির উদ্দেশ্যে একটি ভবনের তালা ভেঙ্গে প্রবেশের সময় স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা খায় স্থানীয় কানাই মৃধার ছেলে আবুল মৃধা। এসময় আমার ছেলেরাও সেখানে ছিল। আবুলকে আটক করে চুরির দ্বায় শিকার করলে চৌকিদারের হাতে তুলে দেয়া হয়। এরপর তিনি আবুলকে থানা পুলিশের হাতে তুলে দেন।

তিনি আরও জানান, আবুল কিছুদিন কারাগারে থেকে জামিনে বের হয়ে তাদের সহযোগীদের নিয়ে তাকে যারা আটক করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানী করতে থাকে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বাজারে গেলে আমিসহ আমার দুই ছেলেকে আবুলের সহযোগী জসিম, বাচ্চু, রাজিব, ইমরান, রফিকসহ আরও কয়েকজন মিলে আমাদের বেধরক পেটায়। এছাড়া আমার স্ত্রীর সাথে থাকা স্বর্নের চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা। আমাদের ডাক-চিতকারে স্থানীয়রা ছুটে এসে উদ্বার করলে আমাদের মিথ্যা মামলা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী ফারুক জানান, চোর ধরিয়ে দেয়ায় আবুল ও তার সহযোগীদের আমাদের ওপর ক্ষিপ্তরা আরও বেড়ে যায়। ফলে থানায় একটি লুটপাট ও ভাংচুরের মিথ্যা মামলা দায়ের করে। এছাড়া আমাদের বাজারে উঠতে না দেয়াসহ বিভিন্নভাবে হুমকি ও হয়রানী করতে থাকে। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত আবুল মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, একটি মামলা দায়ের হয়েছে। সুষ্ঠু তদন্ত চলছে। এছাড়া কেউ কাউকে অযথা হয়রানী করলে সেটির অভিযোগ পেলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ