1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মাইলস্টোন ট্রাজেডি: নিহতদের রুহের মাঘফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় বরিশাল শিক্ষা বোর্ডের দোয়া ও মোনাজাত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২৯ 0 সংবাদ টি পড়েছেন

মাইলস্টোন ট্যাজেডি: নিহতদের রুহের মাঘফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় বরিশাল শিক্ষা বোর্ডের দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাঘফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা ও গভীর শোক প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় হৃদয়বিদারক বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে তাদের রুহের মাঘফেরাত কামনা করে ও আহতদের সুস্থ্যতায় দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি.এম শহিদুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. কামরুজ্জামান কামাল, কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরায় মাইলস্টোন কলেজের ভবনে বিধ্বস্ত হয়। দোতলা ওই ভবনটিতে তখন স্কুল শাখার ক্লাস চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। তাদের দেওয়া পরিসংখ্যানে আরও দেখা যায়, মোট ১০টি হাসপাতালে এ ঘটনায় আহত ১৬৫ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে তিনজন, সিএমএইচ-ঢাকায় ২৮ জন, লুবনা হাসপাতালে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে একজন, ইউনাইটেড হাসপাতালে দুইজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজনকে নেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ