1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে শহীদের স্মরণে শোক র‍্যালীতে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বাস্তহারা দলের অংশগ্রহণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুথানের অমর শহীদদের স্মরণে বরিশালে শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) নগরীর টাউন হলে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এ র‍্যালী শুরু হয়। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এদিকে অনুষ্ঠিত শোক র‍্যালীতে শত শত নেতাকর্মীদের নিয়ে অংশ নেন জাতীয়তাবাদী মহানগর বাস্তহারা দল। নগরীর জেলখানার মোড় থেকে নগর বাস্তহারা দলের সভাপতি মো: রফিকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি র‍্যালী সভাস্থলে যোগ দিয়ে শোক র‍্যালীতে অংশ নেয়।

এসময় ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’ আমার ভাই কবরে, খুনী কেন বাইরে , আমার ভাইয়ের রক্তে বৃথা যেতে দেব না’ ‘তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’,‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’,‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তুলেন তারা।

অনুষ্ঠিত শোক র‍্যালীতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শামীম হাওলাদার, সহ-সভাপতি খলিলুর রহমান, সুমন মোল্লা,সুমন মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ খলিফা, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম খান, আরিফ, মিজানুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ