1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে নগদের সাড়ে ৬ লাখ টাকা নিয়ে পালালো অফিস কর্মী, থানায় অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৪৭ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

বরিশালে মোবাইল ব্যাংকিং নগদ লিমিটেডের বিপুল অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৬ জুলাই) কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন কোম্পানিটির বরিশাল ও বাকেরগঞ্জ অঞ্চলের ডিস্ট্রিবিউটর ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম। অভিযুক্ত হলো- নগরীর ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা সাগরদী দরগা বাড়ি এলাকার রক্তন আলী খানের ছেলে মোঃ মেহেদী হাসান। তিনি ঐ কোম্পানির ডিএসও পদে কর্মরত রয়েছে।
অভিযোগে রফিকুল জানান, আমি বরিশাল ও বাকেরগঞ্জ অঞ্চলের মোবাইল ব্যাংকিং নগদ লিমিটেডের ডিস্ট্রিবিউটার হিসাবে কর্মরত রয়েছি। অভিযুক্ত মেহেদি আমার ডিস্ট্রিবিউটারের ডিএসও পদে দুই বছর ধরে কর্মরত আছে। গত ০৫/০৬/২৫ তারিখ আমার ডিস্ট্রিবিউটারের ১ লাখ ২০ হাজার টাকা জমা না দিয়া নিজেই উক্ত টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে টাকার বিষয় মেহেদীর বাবা ও তার স্কুল শিক্ষক, প্রতিবেশীরা পরিশোধের প্রতিশ্রুতি দেয়।

তিনি আরও জানান, ১৬ জুলাই রুপাতলী হাউজিং এস্টেট এলাকায় আমার ডিস্ট্রিবিউটারের অফিস থেকে টাকা কালেকশনের জন্য রওনা হয়ে যায় মেহেদি। এরপর তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার কাছে সারাদিনের কালেকশনের সর্বমোট ৫ লাখ ২৫ হাজার টাকা রয়েছে। অভিযুক্ত মেহেদীর সাথে আমার অফিসের ম্যানেজার ও সুপারভাইজার মোবাইল ফোনের মাধ্যমে ঐদিন সন্ধ্যার দিকে যোগাযোগ হলে তিনি মুঠোফোনে জানায়, ১০ মিনিটের মধ্যে অফিসে আসবে । কিন্ত অধিক সময় অতিবাহিত হলেও সে আর অফিসে ফিরে আসেনা। তাকে খোঁজাখুজি করলেও পাওয়া যায়নি। আমার সাথে প্রতারণা মাধ্যমে অফিসের টাকা নিয়ে পালিয়েছে মেহেদী। অর্থ ফিরে পেতে ও মেহেদীর বিরদ্ধে ব্যবস্থা গ্রহণে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মেহেদীর সাথে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ