1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চাঁদামুক্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল, বরিশালের পরিবহন চলাচল নিয়ে সৃষ্ট জটিলতার অবসান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২০৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

গত বছর ছাত্র-জনতার গণঅভুথ্যানের মধ্য দিয়ে বিভিন্ন স্থাপনার পাশাপাশি দীর্ঘদিনের আওয়ামী অনুসারীদের দ্বারা জিম্মি বরিশাল জেলা বাস মালিক গ্রুপও যেন প্রাণ ফিরে পায়। আওয়ামী সরকারের সময় চাঁদা আদায়ের একটি কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্রীয় এই বাস টার্মিনাল। আর ৫ আগস্টের পর সেই অভিযোগ ক্রমেই কাটতে শুরু করে। চাঁদামুক্ত এক টার্মিনালে পরিণত হয় বাস টার্মিনালটি। সম্প্রতি দুরপাল্লার রুটে সমিতি’র নিয়ম বহির্ভুতভাবে একটি পরিবহন চলাচল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও অন্য বাস মালিক সদস্যদের মধ্যেও ক্ষোভের সঞ্চার ঘটে। অভিযুক্ত সেই পরিবহনটি হলো- শামীম এন্টারপ্রাইজ। এটি ময়মনসিংহ থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের তিন রুটে চলাচল করছে। বাস মালিক সমিতি’র সুত্রে জানা গেছে, নিয়মানুযায়ী উল্লেখিত রুটে যে পরিবহনগুলো চলাচল করে, তারা সবাই নিয়মতান্ত্রিক ভাবে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এক্ষেত্রে, শামিম এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবত তাদের নাম অন্তর্ভুক্ত না করেই উল্লেখিত রুটে তাদের কার্যক্রম পরিচালনা করায় গ্রুপের অন্তর্ভুক্ত অন্যান্য পরিবহন সংস্থার মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাদের ক্ষোভ প্রশমিত করতেই শামিম এন্টারপ্রাইজের গাড়ি গ্রুপের সদস্যরা আটক করলেও যাত্রীদের ভোগান্তি লাঘব ও প্রশাসনের অনুরোধে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এক্ষেত্রে, কোন চাঁদাবাজি কিন্তু বাধা প্রদানের সুযোগ নেই।

এদিকে জানা গেছে, বর্তমানে টার্মিনালটি চাঁদামুক্তভাবে পরিচালিত হচ্ছে। বিগত আওয়ামী অনুসারীদের নিয়ন্ত্রণে থাকাবস্থায় দৈনিক বিপুল টাকা চাঁদা উত্তোলন করা হতো এই টার্মিনাল থেকে। প্রেক্ষাপট পরিবর্তন ও নতুন নেতৃত্বে স্বস্তির এক টার্মিণালে পরিণত হয় এই বাসস্ট্যান্ডটি। আর জেলা বাস মালিক গ্রুপের ইতিবাচক এই কর্মধারাকে প্রশ্নিবিদ্ধে আওয়ামী লীগের সময়ে চাঁদাবাজিতে যারা জড়িত ছিল তারাই বিভ্রান্তিমুলক তথ্য দিয়ে সমিতি’র ক্ষতিসাধণের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও জানান সমিতি’র সদস্যরা।

শামিম এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোঃ অলিউল ইসলাম সিকদার বলেন, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নিয়মকানুন মেনেই অন্যান্য গাড়িরমত আমাদের পরিবহনও চলাচল করবে। এছাড়া তারা কোন চাঁদাও দাবি করেনি। বিষয়টির সমাধান হয়ে গেছে।

এ বিষয়ে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, শামীম এন্টারপ্রাইজ সমিতি’র নিয়ম কানুন মেনেই চলাচল করবে বলে জানিয়েছে। ইতিপুর্বে তারা নিয়মের বাইরে ছিল। সেটিও স্বীকার করেছে। এছাড়া সোমবারের মধ্যকার বৈঠকে নিজেদের ভুল বুঝতে পেরে সমিতি’র নিয়ম মেনেই তাদের গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন। কোন চাঁদা আদায় কিংবা নিয়ম বহির্ভুত কার্যক্রম বাস্তবায়নের সুযোগ নেই।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার জানান, আমি জেনেছি সমাধান হয়েছে। বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ