1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

এসএসসির প্রবেশপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬৪ 0 সংবাদ টি পড়েছেন
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রগুলো এরইমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে বিতরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কেন্দ্র সচিবদের কাছ থেকে এই প্রবেশপত্রগুলো সংগ্রহ করতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে। ঢাকা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। প্রবেশপত্র সংক্রান্ত কোনো তথ্যের জন্য বোর্ডের নির্ধারিত টেলিফোন নম্বরে (০২-২২৩৩৬৯৮১৫) যোগাযোগ করা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ