1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ফলাফলে সেরা এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাশের হার ৯২ শতাংশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৮৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশালে বেসরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা স্থান অর্জন করেছে আলেকান্দা সাগরদী রুপাতলী (এআরএস) মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবছরেও পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ যার দরুন, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হয়েছে ১০ শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। এছাড়া এ গ্রেড পেয়েছে ১০০ জন শিক্ষার্থী। সব মিলিয়ে স্কুলে পাশের হার এসেছে ৯২ শতাংশ। যা বিভাগের বালিকা মাধ্যমিক বিদ্যালয়গুলোর চেয়ে অনন্য স্থানে। এদিকে ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জিপিএ-৫ পেয়ে তাবাসসুম জানায়, আমাদের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকরা পাঠদানে নিরলস পরিশ্রম করেছেন। তাদের এ পরিশ্রমের ফলেই আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা স্যারদের ওপর কৃতজ্ঞ।

ফলাফলে সাফল্য অর্জন করায় এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন জানান, আমাদের সব শিক্ষকরা পাঠদানের বিষয়ে অত্যন্ত দুরদর্শী। তারা শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে সর্বদা সচেতন রয়েছে। যার দরুন, প্রতিবছর ফলাফলে সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া অভিভাবকদের সহযোগীতাও রয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলে এ ধারা অব্যাহত রাখতে প্রতিটি শিক্ষক নিরলস কাজ যাবেন বলেও জানান তিনি। এসময় তিনি সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ