1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালের এইচএসসি/ বৈরী আবহাওয়ায়ও কেন্দ্র পরিদর্শনে ছুটছেন বোর্ড চেয়ারম্যান, অভিভাবকদের সন্তোষ প্রকাশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

রোদ, বৃষ্টি আর ঝড় সবকিছু উপেক্ষা করে সুষ্ঠু পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে কেন্দ্রে বিরামহীন ছুটে চলেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী। এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই তাকে পরীক্ষার দিনগুলোতে একেকদিন বিভাগের বিভিন্ন অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিতে ছুটে চলতে দেখা যাচ্ছে। নিজে স্ব-শরীরে পরিদর্শনের ব্যতিক্রমী এ পদক্ষেপে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমাদের লক্ষ্য একটি উন্নত বাংলাদেশ। এ জন্য আগে তরুণ প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রকৃত মেধাবীরাই আগামী দিনের কর্ণধর। তাদের গড়ে তুলতে হবে আমাদেরই। সুষ্ঠু পরীক্ষার মধ্য দিয়ে তারা ভাল ফলাফল নিয়ে আসবে। এর মাধ্যমে তারা নিজ ও পরিবারের উন্নতীর মাধ্যমে সমাদৃত করবে দেশকেও। এজন্য আমরা সজাগ দৃষ্টিতে পরীক্ষাগুলো অত্যন্ত শান্তিপুর্ণ ও সুষ্ঠু পরিবেশের নিশ্চিত করতে চাই। যাতে করে প্রকৃত মেধাবীরা উঠে আসতে পারে।

জানা গেছে, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই চলমান বৈরি আবহাওয়ার মধ্যেও বোর্ড চেয়ারম্যান বিভাগের প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৭ জুলাই) ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্র, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্র, শিরযুগ আজিমুন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্র ,খায়েরহাট ফজলুল হক স্কুল এন্ড কলেজ কেন্দ্র, সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার নির্দেশ দিয়েছেন।

পরিদর্শন শেষে কথা বলছেন কেন্দ্রের বাইরে অপেক্ষমান শত শত অভিভাবকদের সাথে। সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে অভিভাবকরাও বোর্ড চেয়ারম্যানের ওপর সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, বিগত বছরগুলোর চেয়ে অত্যন্ত কঠোর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শেষ হচ্ছে। আমাদের সন্তানরাও পড়াশুনায় বিশেষ মনোনিবেশ করছে। এতে করে প্রকৃত অর্থে তারা মেধাবী হয়ে ওঠছে। পরীক্ষার হলে কোন অসদুপায় অবলম্বনের সুযোগ না পাওয়ায় পড়াশুনার প্রতি সন্তানদের আগ্রহ বাড়ছে বলে মন্তব্য করেন অভিভাবকরা। এসময় বোর্ড চেয়ারম্যানকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ