1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালে নিষিদ্ধ সংগঠনের প্রচারণায় জড়িত ৩ জন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রচারণায় জড়িত থাকার অভিযোগে বরিশাল ও ঢাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী মডেল থানা পুলিশ।

বিএমপির মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুলাই) রাত ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রাজধানী ঢাকা থেকে কোতয়ালী মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সোহাগ হোসেন ওরফে আবির হাসান (৩৩)–কে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত সোহাগ সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পোস্টারিং করেন। পাশাপাশি, এসব কর্মকাণ্ড ভিডিও ধারণ ও সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

তার এই অপতৎপরতায় সহযোগিতা করেন ভিডিওগ্রাফার নয়ন ঘরামী (২৮) এবং পোস্টার ছাপানোর কাজে যুক্ত ছিলেন কালার ডট মিডিয়া প্রেসের মালিক মোঃ রেজাউল হক সুমন (৩৪)।

সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (৬ জুলাই) নগরীর কালী বাড়ি রোড এলাকা থেকে নয়ন ঘরামী ও রেজাউল হক সুমনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের হয়ে বিভিন্ন দিবস ও রাজনৈতিক কর্মসূচিতে পোস্টারিং ও অনলাইন প্রচারণা চালিয়ে আসছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বরিশাল মহানগর আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের ইন্ধন ও অর্থায়নে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ