1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দেশ ও সমাজ এগিয়ে নিতে মানুষকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে হবে-সুনামগঞ্জে কারিগরি বিভাগের সচিব

  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৪৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেছেন, দেশে বেকারত্ব বাড়ছে। পরিবার কিংবা রাষ্ট্র বেকারের ভার বহন করতে পারছে না। মানুষকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে হবে। তবেই দেশ ও সমাজ এগিয়ে যাবে।

শনিবার (৫ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষার খুব অভাব। তেমনি অভাব রয়েছে নৈতিকতার। দেশে অনুসরণ করার মতো কোনো মডেল নেই। সাউথ কুরিয়ায় কোটি টাকার বান্ডিল কেউ রাস্তায় ফেলে দিলে নেয় না, আমরা সেই নৈতিকতার খুঁজে পাই না। নৈতিকতা যেমন নেই তেমনি নেই দক্ষতা। কারিগরি শিক্ষায় আমরা পিছিয়ে। জিপিএ প্রতিযোগিতায় পড়ে আমরা হারাচ্ছি দক্ষতা। দক্ষতা না থাকায় চাকরির বাজার মান্দা ভাব। বিদেশে গিয়েও মিলছে না ভালো বেতন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশে দক্ষ একজন শ্রমিকের বেতন অদক্ষের চাইতে তিনগুণ বেশি।

তাই শুধু জেনারেল শিক্ষায় সার্টিফিকেট নয়, ভবিষ্যৎ জীবন ও রাষ্ট্র গঠন করতে হলে এখনি কারিগরি শিক্ষার দিকে নজর দিতে হবে। স্কুল, কলেজে কারিগরি ক্লাস থাকলেও আউটপোট নেই। ভালো পড়াশোনা হয় না, ভালো শিক্ষার্থী বের হয়ে আসছে না।

তিনি বলেন, হাতে কলমে শিক্ষার জন্য প্রত্যেক জেলায় জেলায় একটি করে টেকনিক্যাল কলেজ করা হবে। ৩৩০ উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ করা হবে। প্রাইভেট পলিটেকনিক কলেজও গড়ে তুলতে হবে। ১০ বছর পর চাহিদা বেড়ে যাবে, তখন রাতারাতি কলেজ বানানো যাবে না।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ক্যারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী মো. ফারুক রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (ক্যারিকুলাম) প্রকৌশলী মো. আনোরুল কবির, সুনামগঞ্জ জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের শিক্ষক অধ্যাপক রবিউল ইসলাম, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ রিহান উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ