1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালের এইচএসসি/ সুষ্ঠু পরীক্ষায় প্রতিনিয়ত ছুটছেন বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০৩ 0 সংবাদ টি পড়েছেন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বরিশালের এইচএসসি/ সুষ্ঠু পরীক্ষায় প্রতিনিয়ত ছুটছেন বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের এইচএসসি’র প্রত্যেকটি (সমমান) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

খোদ বোর্ড চেয়ারম্যানের কঠোর নজরদারির মধ্য দিয়ে এমন ইতিবাচক কর্মধারা বাস্তবায়িত হচ্ছে। ফলশ্রুতিতে ফলাফলে প্রকৃত মেধাবীরা চমক দেখাবে বলেও ধারণা সংশ্লিষ্টদের। জানা গেছে, বিগত বছরগুলোর তুলনায় এবারে দৃষ্টান্তমুলক কড়া ব্যবস্থাপনায় নগর থেকে তৃণমূলের কলেজগুলোতেও যথাযথ নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। যার ধরুন অসদুপায় অবলম্বন কিংবা অবৈধ সুবিধা পাচ্ছে না কোন শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাও শিক্ষাবোর্ডের সহায়তায় শৃঙ্খলা বজায়ে সক্রিয় রয়েছেন ।

পরীক্ষা অনুষ্ঠিতের দিনগুলোতে নিয়মিত দুর-দুরান্তের প্রান্তিক পর্যায়ের কেন্দ্রে ছুটছেন বোর্ড চেয়ারম্যান। এরই ধারবাহিকতায় বরিশালের উজিরপুরের ধামুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজ কেন্দ্র, গৌরনদীর মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, জয়শ্রী মুন্ডপাশা শহীদ আবুল বাশার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন।

এদিকে পরীক্ষার হলগুলো পরিদর্শন শেষে কেন্দ্রের সম্মুখে অপেক্ষমান অভিভাবকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন বোর্ড চেয়ারম্যান। এসময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তাদের প্রতি নানাবিধ সচেতনতামুলক বক্তব্য রাখেন তিনি।

এ বিষয়ে একাধিক অভিভাবক জানান, পরিক্ষা কেন্দ্রগুলো এমনই হওয়া উচিত যেখানে আমাদের সন্তানরা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে নিজের পরীক্ষা নিজে দিবে। এবারে সেই প্রতিফলন ঘটছে নজরদারির মাধ্যমে। এর মাধ্যমে আমাদের সন্তানরা তাদের মেধাকে পরিস্ফুটিত করতে পারবে। এসময় অভিভাবকরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ