1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রাজাপুর-১ আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হাবিবুর রহমান সেলিম রেজা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩২৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত হাবিবুর রহমান সেলিম রেজা রাজাপুর-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন।

 

তার রাজনৈতিক যাত্রা শুরু ১৯৮৪ সালে বরিশাল সরকারি কলেজে ছাত্রদলের মাধ্যমে। এরপর বিএম কলেজে অধ্যয়নকালীন সময়েও তিনি সক্রিয়ভাবে ছাত্রদল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। বরিশালের কালীবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনি তৃণমূল রাজনীতিতে নেতৃত্বের গুণাবলি প্রমাণ করেন।

 

পরবর্তীতে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে আরও সুসংগঠিত করেন। এরপর তিনি ঝালকাঠি জেলা বিএনপির একজন সদস্য হিসেবে নির্বাচিত হন এবং মূলধারার রাজনীতিতে আরও গভীরভাবে সম্পৃক্ত হন।

 

দেশের রাজনীতির পাশাপাশি প্রবাসেও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি নিউ ইয়র্ক বিএনপির দক্ষিণ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দলীয় সংগঠনকে সুদৃঢ় করেন।

 

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দেশপ্রেম ও দলীয় দায়িত্ববোধ থেকে হাবিবুর রহমান সেলিম রেজা রাজাপুর-১ আসনে বিএনপির হয়ে জনগণের প্রতিনিধি হবার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছেন। নেতাকর্মীদের বিশ্বাস, তাঁর নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

প্রচারে জেলা ছাত্রদলের সদস্য সরদার গোলাম রাব্বি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ