1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ইসলামি আন্দোলনের নেতা এখন জাতীয়তাবাদি তরুণ দলে, স্থানীয়দের ক্ষোভ!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৩০ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

ইসলামী ছাত্র আন্দোলনের জাগুয়া ইউনিয়নের সভাপতি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের বরিশাল জেলা দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক।
ইসলামী ছাত্র আন্দোলনের জাগুয়া ইউনিয়নের সভাপতি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের বরিশাল জেলা দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক পদ দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর দল পালটে অন্য দলে গিয়ে নানান নেতিবাচক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত কামরুল হাসান রেজভী। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল বরিশাল জেলা দক্ষিণের অনুমোদিত কমিটির যুগ্ম-আহ্বায়ক হয়েছেন।

জাগুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুর রহমান (টিটু) ও সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন (শিবলু) এর নেতৃত্বে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে নানাবিধ নেতিবাচক কর্মকাণ্ডের মদদ দিচ্ছেন বলে অভিযোগে স্থানীয়রা জানিয়েছেন। হয়ে ওঠেন জাগুয়া ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ কামরুল হাসান (রিজভী)। ৫ আগস্টের পর থেকেই ছাত্রদলের সংস্পর্শে এসে হয়ে ওঠেন বেপরোয়া। স্থানীয় ড্রেজার ব্যবসায় পার্সেন্টিজ দাবী, দখলদারিত্ব, স্থানীয় বিচার শালিসিতে হস্তক্ষেপ ,পুলিশ দিয়ে সাধারন মানুষকে হয়রানি সহ নানা অপকর্মে জড়িয়ে পরে।

দলীয় নির্দেশনা থাকা সত্ত্বেও সাবেক আওয়ামীলীগ ও ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদের দলে এনে পোস্ট পজিশন দিয়ে ত্যাগিদের অবমূল্যয়ন করতে সোচ্চার ৫ আগস্টের পরের একটি অংশ। অভিযোগে স্থানীয়রা আরও জানান, রেজভী একসময়ে ইউনিয়নে ইসলামি আন্দোলনের চেয়ারম্যানের সাথে থাকতেন। স্থানীয় নেতাকর্মীরা এই সকল উড়ে এসে জুরে বসা কর্মীদের কারনে কোনঠাসা হয়ে আছেন সব স্থানে। ৫ আগস্টের পূর্বে এই নব্য নেতাকে বিএনপির দলীয় কোন কাজে দেখাতো যায়নি বরং ইসলামী আন্দোলনের হয়ে বিভিন্ন সভা সমাবেশে বিএনপিকে নিয়ে কটুক্তি ও চেয়ারম্যনের লোক হওয়ায় ত্যাগি বিএনপি কর্মীদের নানাভাবে হেনস্থা করতেই বেশি ব্যস্ত ছিলেন। দলের ভাবমূর্তি বিনস্টকারী এই সকল নেতাকর্মীদের অবিলম্বে বহিস্কার চায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে রেজভীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অপরদিকে জাগুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ মন্টু খানের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ