1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বরিশাল নগরীতে ছাত্রলীগ কর্মী প্রতারক জুম্মান-সাজ্জাদ গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৪৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীতে অভিযান চালিয়ে বেপরোয়া ছাত্রলীগ কর্মী জুম্মান শিকদার ও সাজ্জাদ’কে গ্রেফতার করেছে কাতোয়ালি মডেল থানা পুলিশ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরিশালে কম্পিউটার সামগ্রী সরবরাহের নামে ভূয়া টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেখিয়ে ভুক্তভোগী ব্যক্তিকে কাজের অংশীদারিত্ব করার নামে তার কাছ থেকে গত তিন মাস আগে ২৫ লক্ষ টাকা নেয় জুম্মান ও সাজ্জাদ এবং তাকে একটি জাল চেক প্রদান করে। তার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ক্যান্টনমেন্টের নাম ব্যবহার করে জালিয়াতি-প্রতারণার ঘটনায় রোববার (১১ মে) দুপুরে নগরীর কাকলির মোড় থেকে অভিযান চালিয়ে ব্যসিক কম্পিউটারের স্বত্বাধিকারী জুম্মান সিকদার এবং জে.কে.এস কম্পিউটারের স্বত্বাধিকারী সাজ্জাদ’কে প্রতারণার ঘটনায় গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন যুবলীগ নেতা ওয়াসীম দেওয়ানের অনুসারী ছিলেন তারা। আওয়ামী লীগের ক্ষমতার আমলে তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, এছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরিশাল এর ঠিকাদারি কাজের ভুয়া ওয়ার্ক অর্ডার বানিয়ে ঠিকাদার সেজে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর কাজ উঠানোর আশ্বাসে আরেক ভুক্তভোগীর কাছ থেকে জুম্মান ০৫ লক্ষ ২৫ হাজার টাকা এবং সাজ্জাদ ০৫ লক্ষ ২৫ হাজার টাকা ধার নেয়_তার বিপরীতে একটি চেক প্রদান করে। ভুক্তভোগী বরিশাল আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। যাহার মামলা সিআর নং ২৩০২/২৪ ও সিআর ২৩০৩/২৪। যাহা বিজ্ঞ আদালতে এখনো চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ