1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮৮ 0 সংবাদ টি পড়েছেন

স্টাফ রিপোর্টার // বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বরিশাল সদর উপজেলার যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়েছেন। আদালত জামিন আবেদন মঞ্জুর করলে রোববার (৪ মে) বিকেলে বরিশাল কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। কারাগারের গেটে বাস্তুহারা দল জেলা শাখার পক্ষ থেকে মনিরকে ফুলেল শুভেচ্ছা ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক মো. শাহ আলম বলেন, সাখাওয়াত হোসেন মনির বাস্তুহারা দলের পদধারী নেতা। কিন্তু তাকে একটি কুচক্রী মহল আওয়ামী লীগের কর্মী বলে প্রচার করে পুলিশ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করিয়েছে। আমরা শুরু থেকেই ঘটনাটি জানিয়ে আসছিলাম। আদালত তার জামিন মঞ্জুর করায় আজ তিনি কারাগার থেকে বেড় হন। তাকে আমরা সকলে বরণ করে নিয়েছি। মনিরকে বলেছি, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী তোমার পাশে আছে। কোন চক্রান্তে জনাব তারেক রহমানের কর্মীদের দমিয়ে রাখা যাবে না। বাস্তুহারা দল বরিশাল জেলা কমিটির আহবায়ক মিলন মুন্সী বলেন, আমরা অত্যান্ত আনন্দিত সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়েছেন। আমাদের দলীয় নেতাকে হয়রানিকারীদের বিচার দাবী করছি। মূলত তিনি একটি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গ্রেফতার করানো হয়েছিল। উল্লেখ্য, ১৬ এপ্রিল নগরীর নতুন বাজার এলাকা থেকে মিথ্যা অভিযোগে সাখাওয়াত হোসেন মনিরকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে বিএনপি নেতার দায়ের করা মামলায় কারাগারে পাঠায়। ১৯ দিনের কারাভোগের পর ৪ মে জামিন লাভ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ