1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ইউএনওর নজরুল ইসলামের সফলতা, সমৃদ্ধির দ্বারপ্রান্তে নলছিটি উপজেলা!

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক
১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলা গঠিত। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. নজরুল ইসলামের যোগদানের পর তার দক্ষতায় ক্রমান্বয়ে  পাল্টে যাচ্ছে বিভিন্ন দফতরের চিত্র। এই উপজেলাকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন সরকারের মাঠ প্রশাসনের এই কর্মকর্তা।
অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। জনসেবার মানও বেড়েছে। প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী। দীর্ঘদিনের নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল ছিন্ন করে নলছিটিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাওয়া বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম ৩৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
তিনি অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। নলছিটি উপজেলার সব অফিসের সেবার ব্যাপারে তিনি খুব সোচ্চার থাকেন এবং সব বিভাগের সঙ্গে সুন্দর সমন্বয় সাধন করেন। প্রত্যেক বিভাগের কর্মকর্তাদের কাছে তিনি একজন সৎ ও আদর্শ কর্মকর্তা হিসেবে পরিচিত।
তার বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের জন্য সব পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে খুবই পছন্দ করেন। শিক্ষায় এনেছেন ব্যাপক গতিশীলতা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ব্যাপক গুরুত্বারোপ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণে তার নেওয়া উদ্যোগ সবার নজর কেড়েছে। পরীক্ষার হলে ফিরেছে সুন্দর পরিবেশ।
উপজেলার সামগ্রিক সেবার পাশাপাশি পৌরসভার সেবার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা, কাজী আলমগীর হোসেন, এমদাদ হোসেন, সরোয়ার হোসেন তালুকদার, আক্তারুজ্জামান প্রমুখ বলেন, ইউএনও মো. নজরুল ইসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। এতে পৌর নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি যেমন কমেছে, তেমনি শহরে শৃঙ্খলা ফিরে এসেছে। এ ছাড়াও নলছিটি উপজেলা পরিষদের  সামনের পুকুরটিতে সৌন্দর্য বর্ধন করে চিত্ত বিনোদনের আকর্ষণীয় স্পট তৈরির কাজ চলমান রয়েছে।
তারা আরও জানান, একজন সরকারি কর্মকর্তাকে বন্ধের দিনও অফিসে এসে পাওয়া যায়। এর চেয়ে বড় সেবা আর হতে পারে না। উপজেলার যেকোনো সমস্যা  তিনি তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেন। এই উপজেলার উন্নয়নে তার মতো অফিসার প্রয়োজন আছে।
এ বিষয়ে নলছিটি উপজেলার ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ইউএনওর পাশাপাশি পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। পৌর নাগরিকসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায় কাজ করতে সহজ হয়েছে। তাছাড়া দীর্ঘদিনের অনিয়মকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা ও সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করছি। সার্বিক বিষয়ে বলতে গেলে ইউএনও হিসেবে এগুলো আমার দায়িত্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ