1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র বরিশাল বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র বরিশাল বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৯ এপ্রিল) নগরীর জাফরান রেস্তোরাঁয় এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সমিতি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: সহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, সঠিক সময়ে পদোন্নতি ও পদায়নসহ দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই, সব পৌরসভার প্রত্যেক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যাতে সন্মানের সাথে চাকুরী করতে পারেন। কর্মস্থলে বৈষম্য দুরীকরণ, পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করতে চাই।
প্রধান অতিথী আরও বলেন, দেশের ৩২৯ টি পৌরসভায় ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে সুসংঘটিত এ সমিতি। দাবি আদায় ও জনকল্যাণে কাজ করছেন প্রত্যেক সদস্য। আমরা চাই,  পৌরসভার নগরায়ণে সরকারের উন্নয়নে অবদান রাখতে। এছাড়া কাজের গুনগত মান নিশ্চিত করতে সকলকে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনেরও আহবান জানান তিনি।
বরিশাল বিভাগীয় সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জসীম উদ্দিন মিরণের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: আনোয়ার সাদাৎ হোসেন ভুইয়া, উপদেষ্টা রঞ্জন কান্তি গুহ, সাবেক সভাপতি মো: আবু হানিফ, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক (ঢাকা) মো: নওশাদ আলম ও যুগ্ন সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো: সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা জাহান তানিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: নাসরিন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র বরিশাল বিভাগের সম্মেলন প্রস্তুত সদস্য সচিব মো: রাসেদ বিল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ