1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ, ৮ সহস্রাধিক কর্মী-জনতা নিয়ে জিয়াউদ্দিন সিকদারের র‍্যালি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২১৫ 0 সংবাদ টি পড়েছেন

 

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ, ৮ সহস্রাধিক কর্মী-জনতা নিয়ে জিয়াউদ্দিন সিকদারের র‍্যাল

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে বর্বরোচিত হামলার অবসান ঘটানোর ধরকার বলে জানিয়েছেন বরিশাল নগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় নগরীতে নগর বিএনপি’র প্রতিবাদী মিছিল ও র‍্যালী শেষে এ কথা বলেন তিনি। এর আগে নগরীর জিলা স্কুল মোড় থেকে ৭ সহস্রাধিক কর্মী নিয়ে প্রতিবাদী মিছিল নিয়ে র‍্যালীতে অংশ নেন তিনি।

এসময় জিয়াউদ্দিন সিকদার বলেন, কেন্দ্র ঘোষিত একযোগে সব মহানগরী পর্যায়ে প্রতিবাদী কর্মসূচির অংশ ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলের হামলার অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহূর্তে সচেতন মানুষ হিসেবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। একই সঙ্গে নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে আমাদের রয়েছে দৃঢ় অবস্থান।

আজ বিশ্ববাসীর উচিত, সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে এই নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটানো। একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বরে বিশ্বব্যাপী প্রতিবাদই পারে রাফা ও গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত এই বর্বরতার অবসান ঘটাতে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসাথে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে নৃশংস এ হামলার অবসান ঘটানোর মধ্য দিয়ে সমাধান চাচ্ছি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার অবসান হোক। প্রতিষ্ঠিত হোক ফিলিস্তিনিদের মাতৃভূমির অধিকার।

এদিকে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালীতে হাজার হাজার কর্মী ও জনতা অংশ নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ