1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

চাঁদাবাজদের প্রশ্রয় নয়, সরাসরি পুলিশে ধরিয়ে দিন – জিয়াউদ্দিন সিকদার 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২১২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজদের কোন প্রশ্রয় নয়, সরাসরি পুলিশে ধরিয়ে দিন বলে জানিয়েছেন বরিশাল নগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া।
গত বুধবার (২ এপ্রিল) নগরীর রুপাতলী বাস টার্মিনাল এলাকায় পরিবহন মালিক-শ্রমিক ও সকল ব্যবসায়ীদের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষে “ঈদ শুভেচ্ছা” বিনিময় শেষে এ কথা বলেন তিনি।
এসময় জিয়াউদ্দিন সিকদার বলেন, ইতিপুর্বে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ বছর বেপরোয়া ভাবে বিভিন্ন স্থাপনা থেকে চাঁদাবাজি করেছে দোসররা। নিজেদের আখের গোছাতে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা উত্তোলন করেছে। এখন দেশ আওয়ামী স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কোন স্থাপনা থেকে চাঁদাবাজির সুযোগ নেই। স্বত:স্ফুর্তভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারছেন ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় কেউ চাঁদাদাবি করলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন। কারণ এরা আওয়ামী লীগের দোসর।  জাতীয়তাবাদি বিএনপি ব্যবসায়ী বান্ধব জনকল্যানমুখী দল। ক্ষতিসাধণ নয়, জনকল্যান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে দলটি। দলের ভাবমুর্তি ক্ষুন্নে আওয়ামী দোসরদের নানাবিধ নেতিবাচক কর্মকাণ্ডের অপকৌশলকারীরা সক্রিয়। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।
কর্মসূচিতে বাস মালিক-শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ