1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালে জমি দখলে আওয়ামী অনুসারীদের হামলায় আহত ২,  শেবাচিমে ভর্তি-থানায় অভিযোগ 

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮৮ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

বরিশালে জমি বিরোধের জের ধরে দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।

 

গত শুক্রবার (১৪ মার্চ) নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ লালাদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামাল গাজী ও তার ছেলে জিহাদ গাজী।

 

হামলার ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন আত্নীয় ইসাহাক গাজীর ছেলে খোকন গাজী।

 

আসামীরা হলেন, ঐ এলাকার  আজিজ খান, শাহজাহান খান, রবিউল খান, মামুন খান,  রনি, ইউনুস খান ওরফে মন্টু খান সহ অজ্ঞাত আরও ৪/৫ জন।

অভিযোগে খোকন গাজী জানানা , আসামীরা  আমাদের আত্মীয়স্বজন । আমার বাবা আমার নানার নামে বেনামা দলিল করে দেওয়ার কিছু দিনের মধ্যেই নানা মৃত্যুবরন করেন। পরবর্তীতে আমার মাসহ দুই খালা ও  একমামা জমি ফেরৎ দেয়। বাকী তিন মামা আমাদের সম্পত্তি ফেরৎ না দিয়ে উক্ত সম্পত্তি বিক্রয় করার পায়তারা করছে । আসামীরা  আমার মায়ের ওয়ারিশ সম্পত্তি বুঝিয়ে  না দিয়ে তারা জোরপূর্বক আমার মায়ের ওয়ারিস সম্পত্তিতে ঘর উত্তোলন শুরু কবি।

 

 

তিনি আরও জানান, এ ঘটনায় আমার ভাই জামাল গাজী ও আমার ভাইয়ের ছেলে মো. জিহাদ গাজী সকাল ১১ টার দিকে  লালা দিঘীর পূর্ব পাড় বিবাদীদের বাড়ির সামনে পাকা রাস্তা দিয়ে যাতায়াতকালে  পুর্বপরিকল্পিতভাবে এলোপাতাড়িভাবে মারধর করে। এছাড়া ধারালো বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে জামাল গাজীর মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।৷ এসময় তারা একটি সোনার চেইনসহ নগদ টাকাও ছিনিয়ে নেয়।  তাদের ডাক চিৎকারে স্থানীয় কতিপয় লোকজন ছুটে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে হামলার ঘটনায় জামাল গাজীকে গুরুত্বর আহতবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

এ বিষয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন আহতের ভাই খোকন গাজী।

 

এদিকে হামলায় অভিযুক্তদের মধ্যে রনি আওয়ামী লীগের অনুসারী বলে জানা গেছে। তারা বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। জুলাই ও আগস্ট মাসের ছাত্র-জনতার ওপর হামলার নামধারী আসামীও তিনি। খোকন গাজী জানান, আসামী হওয়া সত্ত্বেও বেপরোয়াভাবে জমি দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছে রনি। তাকেও গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন খোকন গাজী।

 

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান,  অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ