1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

গণভ্যুথানে নিহত শহীদ রিয়াজের দুই মামার ওপর আওয়ামী অনুসারীদের হামলা , শেবাচিমে ভর্তি!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক
জুলাই গণভ্যুথানে নিহত শহীদ রিয়াজের দুই মামার ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অনুসারীদের বিরুদ্ধে। গত বুধবার ( ২৭ ফেব্রুয়ারী) বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডস্থ কাশিপুর ট্রাক স্ট্যান্ডের পিছনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঐ এলাকার মৃত সেলিম চৌধুরীর ছেলে যোবায়ের চৌধুরী (৩৮)  ও ছোট ভাই সাঈদ চৌধুরী (৩২)। তারা মুলাদীর সন্তান কলেজ শিক্ষার্থী গণভ্যুথানে নিহত শহীদ রিয়াজের মামা। আহতদের মধ্যে যোবায়েরের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে প্রথমে সদর হাসপাতাল ও পরে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে হামলার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহত ছোট ভাই সাঈদ চৌধুরী।
তিনি অভিযোগে জানান, নগরীর ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমরান মোল্লার ভাই ইফাত মোল্লা দীর্ঘদিন ধরে আমার ভাই যোবায়েরের বাড়ির মধ্যে জমি ক্রয় করেছে দাবী করে আসছিল। কিন্ত তার দাবীকৃত জমি আমাদের ভোগদখলী ও রেকর্ডিয় সম্পত্তি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সময়ে ঐ জমি নিজের দাবী করে ইফাত মোল্লা নিজস্ব বাহীনি নিয়ে দখলের পায়তারা চালিয়ে আসছিল।  এতে প্রায়সময় বাধা প্রদান করেন যোবায়ের। এরই ধারাবাহিকতায় গত ৩ মাস পুর্বে ইফাত মোল্লা তার বাহীনি নিয়ে ঐ জমি দখলের পায়তারা চালায়। এতে প্রতিবাদ ও বাধা প্রদান করেন যোবায়ের।
অভিযোগে সাঈদ আরও জানান, বাধা প্রদানের পর থেকেই আমার ভাই যোবায়েরকে বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করে আসছিল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমরান মোল্লার ভাই ইফাত মোল্লা। এরই ফলশ্রুতিতে বুধবার রাত আনুমানিক ৮ টার দিয়ে যোবায়ের নামাজ পড়তে মসজিদের দিকে রওয়ানা দিলে পুর্বপরিকল্পিতভাবে ইফাত মোল্লা প্রায় ৮/১০ জন সহযোগী নিয়ে কাশিপুর ট্রাক স্ট্যান্ডের পিছনে বসে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাকে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে। এতে তার দুই পা ও পিঠে গুরুত্বর আহত হয়।
সাঈদ জানান, যোবায়েরের ডাক-চিৎকারে আমি তাকে উদ্বারে ছূটে গেলে আমার ওপরও হামলা চালায় তারা। এ ঘটনায় স্বৈরাচারী আওয়ামী লীগ অনুসারীদের বিচার চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইফাত মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ