1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

শৃঙ্খলা বিরোধী নেতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত থাকলে দ্বায় নেবে না বিএনপি- আবু নাসের মো: রহমাতুল্লাহ

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রশ্র‍য় দেবে না বিএনপি বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও। আজ বেলা সাড়ে ১১ টায় নগরীর কাশিপুর বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে রাষ্ঠ কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

এসময় আবু নাসের বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। আর সেই আদর্শের আমরা সৈনিক। জনকল্যাণমুখী কাজের বিপরীতে কোন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। দলের নাম ভাঙ্গিয়ে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতিতে লিপ্ত কিংবা পায়তারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃঙ্খলা বিরোধী কোন নেতিবাচক কার্যক্রমে কেউ সম্পৃক্ত থাকলে তার দ্বায় বিএনপি নিবে না। একইসাথে ভাবমুর্তি ক্ষুন্নকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, রাষ্ট্র মেরামতে ৩১ দফার বিকল্প নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিম-লে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান আবু নাসের। আবু নাসের বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ উপলক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত সব কর্মকাণ্ড যথাযথ বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান তিনি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জাহিদুল ইসলাম রিপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী ও সদস্য আলামিন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি উজ্জ্বল, , ২৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুরুল ইসলাম সেলিম ও সম্পাদক জিল্লুর রহমান টিটু, ৩০ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদুল হাসান, ২৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক বাপ্পি, রাসেল, সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেম মুরাদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ