1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নলছিটি সমাজসেবা অফিসে ইন্টারনেট সেবা বন্ধ : ভোগান্তিতে হতদরিদ্র মানুষ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক ॥

ঝালকাঠির নলছিটি সমাজসেবা অফিসে টানা আট দিন ধরে ইন্টারনেট সংযোগ না থাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সেবামূলক কাজ স্থগিত হয়ে আছে। এতে সেবা  নিতে আসা হতদরিদ্র মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন ৪০-৫০ জন ভাতা ও অন্যান্য সরকারি সেবা নিতে অফিসে আসলেও ইন্টারনেট সমস্যার কথা বলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা জানান প্রতিদিনই অফিসে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু কোনো কাজ হয় না। কর্মকর্তারা বারবার বলছেন, ‘ইন্টারনেট নেই, আজ কাজ হবে না, পরের দিন আসেন।’ তবে এক সপ্তাহের বেশি সময় ধরে একই অবস্থা চললেও সমস্যার সমাধান হয়নি। সেবা নিতে আসা এক বৃদ্ধা বলেন, “আমি কয়েক দিন ধরে আসছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমাদের অনেক কষ্ট করে আসতে হয়, তারপরও সেবা পাই না।” এ বিষয়ে সমাজসেবা অফিসে কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলে অফিস কক্ষ বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, যাতে হতদরিদ্র মানুষদের আর ভোগান্তি পোহাতে না হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ