1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

হিজলায় জমি জমা বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬২৯ 0 সংবাদ টি পড়েছেন

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার হিজলা থানাধীন পূর্ব কোড়ালিয়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪ টায় পোতুনি ভাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত জাহিদুল (২৪) হলেন পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা মোঃ মনির হোসেনের ছেলে। আহত জাহিদুল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জাহিরুল জানান তার দাদা মারা যাওয়ার পর থেকে তাদের ১১০ শতাংশ জমি তার ছোট চাচা আরিফ বেপারী বোগ দখল করে আসছেন। তার কাছে জমি চাইতে গেলে আজ দিব কাল দিব বলে কখনো তাদেরকে বুঝিয়ে দেননি। ঘটনার দিন সকালে তাদের জমি বিক্রি করার উদ্দেশ্যে বাড়িতে গেলে উভয়ের ভিতর বাক-বিতণ্ডা হয়, এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আরিফ বেপারী সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্যে রান্দা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ