1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

নির্বাচনের পরিস্থিতি বিরাজমান, বিলম্ব করছে অন্তর্বর্তী সরকার- আবু নাসের মো: রহমাতুল্লাহ

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, নির্বাচনের পরিস্থিতি বিরাজমান। কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা বিলম্ব করছে অন্তর্বর্তী সরকার।

অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকা উচিত না, আর সেটা দেশের মানুষও চাচ্ছে। সে কারণে নির্বাচিত সরকার খুব জরুরি।

সেজন্য দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা প্রয়োজন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বরিশাল নগরের নবগ্রাম রোড চৌমাথা এলাকায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণের সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

রহমাতুল্লাহ আরও বলেন, একটি রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার সংস্কার না করলে সেই সংস্কারের প্রতি জনগণের সমর্থন থাকে না।

জনগণের সমর্থিত সরকারই সকল সংস্কার করতে পারে। এখন অন্তর্বর্তী সরকারের উচিৎ একটি নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন সেটুকু করে নির্বাচন দেওয়া।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের দেশ প্রেম, গণতন্ত্র প্রেম, সততা-সাহসিকতার কাছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বার বার পরাজিত হয়েছেন। যেখানে নেতা এবং শাসক হিসেবে শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিনসহ নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ