1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সভাপতি জিয়াকে নিয়ে ভিত্তিহীন বক্তব্য, বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’র নিন্দা

  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ 0 সংবাদ টি পড়েছেন

খবর বিজ্ঞপ্তি

বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ভিত্তীহিন অভিযোগ এনে মানবন্ধনের ঘটনায় নিন্দা জানিয়েছেন সমিতি সংশ্লিষ্টরা। তিনি মহানগর বিএনপি’র সদস্য সচিবও। গত (৭ জানুয়ারি) সমিতি থেকে কমিটির সহ-সভাপতি মো: মোশাররফ হোসেন সান্টুর স্বাক্ষরিত প্রেরিত বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে সান্টু জানান, গত ৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হালিম মৃধা কর্তৃক কিছু অচেনা ভাড়াটে লোক ও বিগত দিনে রাজনৈতিক ভাবে গর্হিত কর্মকান্ডের সাথে জড়িতদের নিয়ে মানববন্ধন ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে ভিডিও বার্তায় মহানগর বিএনপি’র সদস্য সচিব ও বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি’র সভাপতি মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়ার বিরুদ্ধে হীন চক্রান্ত, উদ্দেশ্য প্রনোদিত, মিথ্যা ও বানোয়াট কথাবার্তা বলে নিজের দোষকে ধামাচাপা দেয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

তিনি আরও জানান, মোঃ জিয়াউদ্দিন সিকদার কখনোই, কোন সময়ে মালিক সমিতি জবর দখল করেননি। তিনি বিগত পচিশ বছর পূর্বের মালিক সদস্য ও সতেরো বছর পূর্বে সফল সাধারন সম্পাদক ছিলেন। বর্তমান মালিক সমিতির সকল মালিক ও সদস্যবৃন্দ সমিতির ক্রান্তিলগ্নে স্বত:স্ফূর্ত ভাবে তাকে সভাপতি নির্বাচিত করেছেন। নগর বিএনপির ক্লীন ইমেজের রাজনীতিক ও বাস মালিক সমিতির সভাপতি মো: জিয়াউদ্দিন সিকদারকে নিয়ে অসাধু ঐ মহলটির অপ-তৎরতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও অপকৌশল অবলম্বনকারীদের রুখে দেয়া হবে বলেও জানান সমিতি’র নেতৃবৃন্দ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ