1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

ভারতের আগরতলা সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপি’র হাই কমান্ডের নির্দেশে বরিশালে বিক্ষোভ করেছে রাজনৈতিক দল।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কর্যালয়ে এসে শেষ শেষ হয়। নগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিক্ষোভ থেকে হামলাকারীদের বিচার ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।

বিক্ষোভে তারা জানান, ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালায়ও বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করে। ভারত এর মাধ্যমে স্পষ্ট করলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হামলা চালিয়েছে। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব। শিক্ষার্থী-জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেয়া হবে না। ভারত যে কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না তার প্রমাণ হয়ে গেছে। আমাদের সীমান্তে ভারতের উগ্রবাদীরা প্রবেশের চেষ্টা দেখিয়ে দুঃসাহস দেখিয়েছে। আমরা আর ছাড় দেব না। বাংলাদেশ জেগে উঠেছে। আমাদের আর ভুল বুঝিয়ে দমিয়ে রাখা যাবে না।

আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। বিক্ষুব্ধরা এসময়ে ভারতের আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ