1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে নগরীতে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে আলোচনা সভা এবং উপকরণ বিতরণের পূর্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস প্রমুখ।

অনুষ্ঠানে ৩০ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একইদিন সকালে কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে গৌরনদীতে র‌্যালি বের করা হয়। শেষে স্থানীয় কারিতাসের হলরুমে প্রবীণ প্রতিবন্ধী ইউনিয়ন হিতৌষী ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার জেমস্ রিঙ্কু গোমেজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ