1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে ল্যাবএইডের মানবিক উদ্যোগ, দেড়’শ রোগীকে বিনামুল্যে ডায়াবেটিসের ফ্রি চিকিৎসা

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ডায়াবেটিস দিবস’ বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

আরা এদিন দেশজুড়ে বিভিন্ন স্বাস্থ্য সেবা মুলক প্রতিষ্ঠানে রোগি ও সাধারণ মানুষদের সচেতনাসহ সঠিক চিকিৎসা গ্রহণে ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানাবিধ ইতিবাচক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য সেবামুলক বেসরকারী প্রতিষ্ঠান ল্যাবএইড লিমিটেড ( ডায়াগণস্টিক) বরিশাল শাখার পক্ষ থেকে ফ্রি চিকিৎসা প্রদানের মত মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়। সকাল ১০ টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবার দায়িত্ব পালন করেন। এসময় প্রায় দেড়’শ ডায়াবেটিসের রোগী ফ্রি চিকিৎসার আওতাভুক্ত হন। চিকিৎসায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে নানামুখী সেবা প্রদান ও পরামর্শ প্রদান করা হয়। এর মধ্যে ফ্রি ব্লাড পেশার নির্ণয়, সুপার লেভেল পরিমাপ, ফি কনসাল্টেশনের মাধ্যমে রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র ও পরামর্শ দেয়া হয়।

বিহস্ব ডায়াবেটিস দিবসে ফ্রি এই চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ মোঃ মনজুর উর রহমান। দীর্ঘ ৫ ঘন্টা ধরে দিবসটিতে আক্রান্ত রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। আর ল্যাবএইডের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবাভোগীরা। ডায়াবেটিসে আক্রান্ত বৃদ্ধ এক ব্যক্তি জানান- একটি জটিল রোগ ডায়াবেটিস। নির্মূল নয় তবে নিয়ন্ত্রণে রাখা যায়। ভাল চিকিৎসার অভাবে সেটিও সম্ভব হচ্ছিল না। কিন্ত ল্যাবএইডের আয়োজনে বিনামুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পেরেছি। অনেক পরামর্শ ও চিকিৎসা প্রদান করেছেন ডাক্তার। আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

এ বিষয়ে ডায়াবেটিস বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ মোঃ মনজুর উর রহমান জানান– গত ৫ বছর যাবত ডায়াবেটিস দিবসে ফ্রি এ ক্যাম্প বাস্তবায়ন করে যাচ্ছি। এর উদ্দেশ্য হচ্ছে, রোগীদের ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ওষুধ সেবনের বিষয়ে সতর্কতা, অপেশাদার চিকিৎসকের থেকে চিকিৎসা গ্রহণ না করা। কারণ ডায়াবেটিস অত্যন্ত কঠিন একটি রোগ। যা একজন ব্যক্তির শরীরকে পুরোপুরি নিস্ক্রিয় করে দেয়। এ থেকে উত্তোরণের একমাত্র পথ হচ্ছে সঠিক চিকিৎসা ও দিক-নির্দেশনা। এ রোগে আক্রান্তের কোন বয়স নেই। ৯৫% মানুষ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত। পুষ্টিকর ও মানসম্মত খাবার গ্রহণের ফলে এ রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। অনেকেই জানতোই না তারা এ রোগে আক্রান্ত। আজকে পরীক্ষার মাধ্যমে সেটি ধরা পড়েছে।

এ বিষয়ে ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) বরিশাল শাখার ডিজিএম ও জোনাল ব্রাঞ্চ প্রধান মোঃ আব্দুল জলিল সিকদার বলেন- দেশে অসংক্রামক রোগের তালিকায় ডায়াবেটিস এখন প্রধান । অনেকেই জানেননা ডায়াবেটিসে আক্রান্ত। এতে শরীরে নানা ধরণের জটিলতা বাধে। এজন্য পরীক্ষার মাধ্যমে বিনামুল্যে নির্ণয় ও সেবা প্রদান, সচেতনতা বৃদ্ধিতে আমাদের ফ্রি ক্যাম্পেইন কার্যক্রম।সাধারণ মানুষের সেবায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ