1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে নারীপক্ষ’র উদ্যোগে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা  

  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
নারীপক্ষের উদ্যোগে “অধিকার এখানে , এখনই ” ( RHRN-2) প্রকল্পের আওতায় বিএমকেএস এর আয়োজনে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৩ নভেম্বর ) সকাল ১০ টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন , বাবুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি ) কামরুন্নাহার তামান্না , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আক্তার , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্যামত , রহমতপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইসরাত জাহান , উপজেলা সহকারী পরিবার কল্যাণ ( M C H – F P ) কর্মকর্তা রহিমা খানম, বিএমকেএস এর পরিচালক কাওছার পারভীন ও বাবুগঞ্জ তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের সমন্বয়কারী টুম্পা হালদার সহ তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসময় , নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে করণীয় ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার তামান্না বলেন , “নারীপক্ষ সংগঠনটি সবসময়ই জনকল্যাণমূলক কাজে ব্যাপক ভূমিকা রেখে আসছে। ইতিপূর্বে তারা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাদের জনকল্যাণমূলক সকল কাজে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।”

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ