1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়: ভিপি নূর

  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৩ 0 সংবাদ টি পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি // কলাপাড়া গনঅধিকার পরিষদের  শাখার আয়োজনে  বৃহস্পতিবার  শেষ বিকেলে  উপজেলা প্রশাসনের খেলার মাঠে গনসংবর্ধনা অনুষ্ঠানে গনঅধিকার  পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, রাজনীতি কোন জমিদারী বন্দবস্ত নয়। উত্তরাধিকার সূত্রে কোন সাম্রাজ্য নয়, রাজার ছেলে রাজা হবে। এমপির ছেলে এমপি হবে। মেয়রের ছেলে মেয়র হবে। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে।

এসময় নূর আরও বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গন অধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত দলীয় করন করে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায়নাই। সম্ভাবনাময় পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিভাবে বানিজ্যিক ভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।

পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদের সদস্য সমন্বয়ক ফাতিমা তাসনিম, গণঅধিকার উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ রিদয় ও  যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এসময় ছাত্র অধিকার ও যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ