1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

কলাপাড়ায়  চাঁদাবাজি মামলায় জামিনসহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রান প্রতিমন্ত্রীর ভাই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালীর মহিপুর থানার ৫০ লক্ষ টাকার চাঁদাবাজি মামলায় কোন কারাবাস ছাড়াই জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রান প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমানের জ্যেষ্ঠ ভ্রাতা, ফ্রেশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মো.  তৌহীদুর রহমান। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আশীষ রায়ের আদালত থেকে তিঁনি স্বেচ্ছায় আত্মসমর্পন করার পর আদালত পুলিশ রিপোর্ট পর্যন্ত তাঁর জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার  ২৯ অক্টোবর  বিকেলে জনসমাগম এড়িয়ে আদালতের আইনজীবী সহকারীদের চালাচলের পথ দিয়ে এজলাস কক্ষে প্রবেশ করে আসামীর ডকে দাড়ান ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। এসময় বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা  তাঁকে সন্মানিত লোক বলে আদালতকে অবহিত করেন। পরে তাঁর নিযুক্তীয় কৌশুলী জামিনসহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি লাভের পৃথক আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনেন। এবং শুনানী শেষে আদালত তৌহীদুর রহমানের উভয় আবেদন মঞ্জুর করেন।

বুধবার  দুপুরে   মামলার বাদী এসএম সিদ্দিকুর রহমান বাবু আদালতের এ আদেশে ক্ষুব্ধ  হয়ে গনমাধ্যমকে বলেন,  সব পক্ষ   ম্যানেজ করেই তিঁনি জামিন নিয়েছেন বলে আজ শুনতে  পেয়েছি । আদালতের আদেশের সহিমোহর সংগ্রহে আবেদন করেছি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

উল্লখ্য,   ১৫ অক্টোবর ২০২৪ এসএম সিদ্দিকুর রহমান কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক ত্রান প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান, তাঁর দুই ভাই সহ ৩০ জনের নামে পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/৩৮৭/১১৪/৫০৬ (খ) ধারায় নালিশী মামলা দায়ের করেন। আদালত বাদীর নালিশী মামলা আমলে নিয়ে ওসি, মহিপুর থানাকে এজাহার গন্যের নির্দেশ দেন। মামলায় আরও অজ্ঞাত ২০/৩০ জন আসামী রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ