1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

কুয়াকাটায় আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত

  • প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ 0 সংবাদ টি পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি // সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “সিসা দূষণ প্রতিরোধে কুয়াকাটায় সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

র‍্যালিটি কুয়াকাটা প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।  সেখানে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

২০শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার দুপুরে ইয়ুথ নেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সহযোগিতা করেন ইউনিসেফ বাংলাদেশ।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয়ক মো: জাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

মানববন্ধনকালে আয়োজকরা বলেন, সিসা একটি বিষাক্ত ভারী ধাতু যা সকলের জন্যই ক্ষতিকর। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য। সিসা শিশুর মস্তিষ্ককে ধ্বংস করে ফলে শিশুর বুদ্ধিমত্তা কমে যায়, পড়ালেখায় পিছিয়ে পরে, শারীরিকভাবে বেড়ে ওঠায় বাধাসহ নানান সমস্যা দেখা দেয়। বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু অর্থাৎ প্রায় ৬০ শতাংশ শিশু সিসা বিষক্রিয়ায় আক্রান্ত। আমরা প্রতিদিন ব্যবহার করি এমন অনেক জিনিসপত্রে অ্যালুমিনিয়াম ও সিরামিকের বাসনপত্র, দেয়াল রং, বাচ্চাদের খেলনা ইত্যাদিতে সিসা মেশানো থাকতে পারে। এছাড়াও অনিরাপদে, খোলা জায়গায় সিসা-অ্যাসিড ব্যাটারি ভাঙ্গা ও সিসা গলানোর রিসাইক্লিং কারখানা থেকে সিসা দূষণ ছড়ায়। এমতাবস্থায় শিশুদের জন্য সিসামুক্ত নিরাপদ পরিবেশ গড়তে প্রয়োজন এবিষয়ে সচেতনতা ও সম্মিলিতভাবে সিসা দূষণ প্রতিরোধে আওয়াজ তোলা।

এসময়ে তারা মানববন্ধনে ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয়ক মো: জাহিদুল ইসলাম সিসা প্রতিরোধে ৫ টি দাবি তুলে ধরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ