1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০১ 0 সংবাদ টি পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি // পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  ২২ অক্টোবর বেলা  সাড়ে  ১১ টার দিকে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে সাধারন শিক্ষার্থীদের মধ্যে মো. নাঈম, সাগর হোসেন, নেছার উদ্দিন ও মিম আক্তার বক্তব্য রাখেন। এসময় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের সাধারন শিক্ষার্থীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কলাপাড়া শহরের সবচেয়ে বড় এ কলেজের খেলার মাঠে শিক্ষার্থীসহ কিশোর-তরুণরা খেলাধুলা করে। বৃদ্ধরা হাঁটাহাঁটি করার জন্য এবং ভোরে স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা শরীরচর্চার জন্য মাঠটি ব্যবহার করেন। কিন্তু তারা এখন মাঠটি ব্যবহার করতে পারছেন না।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে একটি পক্ষ নিজেদের আর্থিক স্বার্থ লাভের জন্য কলেজ মাঠে মেলার নাম করে মাঠটিকে দখল করে নেয়। সে মাঠটি তারা এখনও উন্মুক্ত করেনি। এতে শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি মানসিক বিকাশে বিঘ্ন ঘটে । আগামী ২৪ ঘন্টার মধ্যে মাঠটি উন্মুক্ত না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন সাধারন শিক্ষার্থীরা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, অতিশীঘ্রই মাঠটি উন্মুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ