1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কলাপাড়ায় এবারও মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ পাশের হারে এগিয়ে 

  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ 0 সংবাদ টি পড়েছেন

মো:ফজলুল হক(মিন্টু মোল্লা) //  কলাপাড়ায় এবারের এইচ,এস,সি পরীক্ষার ফলাফলে এম,পিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারও উপজেলায় মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ পাশের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ কলেজ থেকে তিন বিভাগে মোট ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৯০ জন উত্তীর্ন হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে  ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখা থেকে একজন করে দু’জন শিক্ষার্থী জি.পিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠানের পাশের হার শতকরা ৯৬.৭৭।

অপরদিকে, জি.পি. এ-৫ এর দিক থেকে  এগিয়ে কলাপাড়ায় মহিলা কলেজ।  এ প্রতিষ্ঠান থেকে মোট ২শ’ ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ন হয়েছে ১৯৬ জন। এ প্রতিষ্ঠান থেকে জি . পি.এ- ৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী।  এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮ জন, মানবিক ৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩ জন। এ কলেজের পাশের হার শতকরা ৯২.১৩।

এছাড়া কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ থেকে  তিনটি বিভাগে মোট ২’শ ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে ২’শ ৭৭ জন। এ কলেজ থেকে মানবিক বিভাগে ৭ জন শিক্ষার্থী জি.পি.এ-৫ পেয়েছে। এ কলেজের পাশের হার শতকরা ৯২.৬৪।

সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ থেকে তিনটি বিভাগে মোট ৩’শ  ২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ন হয়েছে ২’শ ৮৬ জন। এ কলেজের বিজ্ঞান বিভাগে ২ জন, মানবিকে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১ জন শিক্ষার্থী জি.পি.এ-৫ পেয়েছে। এ কলেজে পাশের হার ৮৭.৭৩।

আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ থেকে মোট ১শ ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে  উত্তীর্ন হয়েছে ১’শ ৫৮ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন এবং মানবিক বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী জি.পি.এ -৫ পেয়েছে। এ কলেজের পাশের হার ৮৪.৪।

ধানখালী ডিগ্রী কলেজ থেকে মোট ১’শ ৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ন হয়েছে ৯১ জন। এ কলেজ থেকে কোন শিক্ষার্থী জি.পি.এ-৫ পায়নি। এ কলেজের পাশের হার শতকরা ৮৪.২৬।

অপরদিকে, নন এম.পি.ও  শিক্ষাপ্রতিষ্ঠান ডালবুগঞ্জ স্কুল এ্যান্ড কলেজ থেকে তিনটি বিভাগে মোট ২৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ গ্রহন করে ২৩ জনই উত্তীর্ন হয়েছে। এ প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী জি.পি.ও -৫ না পেলেও এ প্রতিষ্ঠানে পাশের হার শত ভাগ বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ