1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বঙ্গোপসাগরে ৪৮ ভারতীয় জেলে আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬৮২ 0 সংবাদ টি পড়েছেন

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানা সূত্র জানায়, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। এসময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ তিনটি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলার নৌবাহিনী এবং কোস্টগার্ড দপ্তরে আনা হয়।

 

এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে তিন লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে রাত ৪টায় আটক ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে শুক্রবার বিকেলে জেলেদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ