1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মহিপুর থানা শ্রমিক দল সভাপতির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২০৮ 0 সংবাদ টি পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি // দলীয় কোন্দলের জেরে  মহিপুর থানা শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে দখল ও চাদা দাবীর অভিযোগে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে  সংবাদ প্রচার করা হয়েছে যা আদৌ সত্য নয়। একটি মহল সম্মানহানি করতে গণমাধ্যম কর্মীদের ভূল তথ্য সরবারাহ করে স্বার্থ হাসিলের অপপ্রয়াস চালায়। যার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। এ নিয়ে দলীয় ভুল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে কুয়াকাটা প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন করেছে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিতি ছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিন্টু ভদ্র বলেন, গত বৃহস্পতিবার আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন অভিযোগ এনে আমার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করে । যা মূলতঃ ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারাও জানতো না কি কারনে তারা মিছিল করেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। পরে মহিপুর থানা বিএনপির  সভাপতি সভাপতি জলির হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যডভোকেট শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফজলু গাজী বসে মিমাংসা করে দিয়েছেন। বর্তমানে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই বলে দাবি করেন।

এসময় মহিপুর থানা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয় মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যডভোকেট শাহজাহান পারভেজ জানান, শ্রমিক দলের সভাপতির সাথে স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীদের সাথে সামান্য ভূল বোঝাবুঝি হয়েছিল। যা আমরা মহিপুর থানা বিএনপি বসে সমাধান করে দিয়েছি।

প্রসঙ্গত: মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের বহিষ্কারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল করে একাংশের নেতাকর্মিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ